বাংলাদেশের রাষ্ট্রদূত

বাংলাদেশ–বাহরাইন দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা জোরদারে ফলপ্রসূ আলোচনা
ড. আসিফ নজরুল তার আলোচনার শুরুতে বাহরাইন ও বাংলাদেশের মাঝে বন্ধুত্বপূর্ণ ঐতিহাসিক সর্ম্পকের কথা তুলে ধরেন। তিনি দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন। বিশেষ করে বাহরাইনে বাংলাদেশি কর্মীদের জন্য দীর্ঘ দিন বন্ধ থাকা শ্রমবাজার ও ভিসা উন্মুক্ত করে দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।

গুয়াতেমালার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ়ের আহ্বান বাংলাদেশের রাষ্ট্রদূতের
মেক্সিকোতে আবাসিক এবং গুয়াতেমালায় বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী গুয়াতেমালায় তাঁর পরিচয়পত্র পেশ করেছেন।

বাহরাইনের রাজার কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার দেশটির রাজা হামাদ বিন ঈসা আল খলিফার কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাহরাইনের সাখির প্রাসাদে রাজার কাছে পরিচয় পেশ করেন তিনি।

প্রবাসী বাংলাদেশিদের জীবনমান উন্নয়নে রোমের মেয়রের সঙ্গে বাংলাদেশি রাষ্ট্রদূতের বৈঠক
ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রোকেবুল হক রোমের মেয়র রোবার্তো গোয়ালথিয়েরির সঙ্গে তাঁর অফিসে সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূত ‘সিটি অব ইটারনিটি’ সৌন্দর্য্যের জন্য মেয়রের নেতৃত্ব ও ভূমিকার প্রশংসা করেন।

সৌদি আরবের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
রাষ্ট্রদূত সৌদি বাণিজ্যমন্ত্রীকে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা ও শুভ কামনা জানান। তিনি সৌদি আরবের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করার জন্য বাংলাদেশের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

জাতীয় প্রবাসী দিবসের অনুষ্ঠানে কুয়েতে বাংলাদেশি নার্স নিয়োগের বিষয়ে সুখবর দিলেন রাষ্ট্রদূত
কুয়েতে ১০ হাজার নার্স নিয়োগে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ থেকে তালিকা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।

কুয়েতে বাংলাদেশিদের ক্ষেত্রে এখনই বাতিল হচ্ছে না বিশেষ অনুমোদন প্রথা
কুয়েতে বাংলাদেশিদের ক্ষেত্রে এখনই বাতিল হচ্ছে না 'লা মানা' (বিশেষ অনুমোদন) প্রথা। এমনই ইঙ্গিত দিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে নিয়োজিত শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহ।

কুয়েতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
কুয়েতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস পালন করেছে দেশটিতে থাকা বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টস (বিএমসি)।



